রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তালা ভাঙলেন ভিসি

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ১২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৭ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

begum-rokeyaদীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পরে পুলিশ নিয়ে প্রশাসনিক ভবনের তালা ভেঙে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রবেশ করলেন ভিসি।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদুল আলম রণি, সহকারী প্রক্টর শাহীনুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের তালা ভাঙ্গেন।

এর পর বিভিন্ন দফতরে দেয়া তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক আছে কিনা তা যাচাই বাচাই করা হয়।

উল্লেখ্য, বেরোবির ভিসির অপসারণের দাবিতে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ২৭ আক্টোবর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনের মাঝেই কিছুদিন ক্লাস পরীক্ষা চললেও ফেব্রুয়ারি থেকে একাডেমিক এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এ কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা এমনকি চলতি শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষাও স্থগিত হয়ে যায়। দফায় দফায় বৈঠকের পরেও আন্দোলনকারীরা কোন সমাধান না আসায় অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙে ফেললো প্রশাসন।

উপাচার্য ড. একে এম নূর উন নবী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থেই এটা করা হয়েছে। আমি তাদের শিক্ষাজীবন তো ধংস হতে দিতে পারিনা।

এদিকে তালা ভাঙা ও আন্দোলন নিয়ে বিশ্ব বিদ্যালয়ে বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে শিক্ষার্থীরা।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G