রোববার ব্যবসা-বানিজ্য বন্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

fbcciদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে রোববার ১২টায় সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে রাস্তায় নামবেন ব্যবসায়িরা।

১৫ মিনিটের জন্য তারা জাতীয় পতাকা হাতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দাড়িয়ে যাবেন।

ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বে এই বিশেষ প্রতিবাদ কর্মসূচি পালন করতে যাচ্ছেন ব্যবসায়িরা।

ঘোষিত কর্মসূচি পালন নিয়ে অনেকটা দ্বিধাবিভক্ত হয়ে পড়লেও প্রায় সকল প্রস্তুতি শেষ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ইতোমধ্যেই এফবিসিসিআই এক বিবৃতি কর্মসূচি সফল করতে ব্যবসায়িদের আহ্বান জানিয়েছে।

একই সাথে সংগঠনটি দেশের প্রতিটি জেলায় ব্যবসায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশনের সামনে বেলা ১২টা থেকে ১৫ মিনিটের জন্য এ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে।

এর আগে গত রোববার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের জরুরি বোর্ড সভা ও সাবেক সভাপতিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

এ ব্যাপারে কাজী আকরাম বলেন, বর্তমানে যে ধংসাত্মক কর্মসূচি চলছে, আমরা তা চাই না। আমরা দেশের সাড়ে তিন কোটি ব্যবসায়ীকে নিয়ে রাজনৈতিক অস্থিরতা বন্ধের দাবিতে দাঁড়াব। আইন করে হরতাল অবরোধ বন্ধ করতে হবে।

‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ এই কর্মসূচির শ্লোগান হবে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা কারও পক্ষে নই। আমরা অর্থনীতির পক্ষে, অর্থনীতির কথা আমাদের বলতে হবে।

দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’- এই স্লোগান সামনে রেখে নিজেদের মধ্যে সকল মতভেদ ভুলে ৮ তারিখের কর্মসূচি পালনকালে যেন কোনও নেতা, ব্যানারের লেখা নিয়ে কোনও বিশৃঙ্খলা না হয়, সেজন্য এফবিসিসিআই থেকে সরবরাহ করা ‘সবার উপরে দেশ, দেশ বাচাঁও, অর্থনীতি বাঁচাও, হরতাল-অবরোধ আইন করে বন্ধ কর, বন্ধ কর’ শীর্ষক ব্যানার ছাড়া অন্য কোনও ব্যানার প্রদর্শন না করার নির্দেশ দিয়েছেন সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

২০১৩ সালের শেষ দিকে নির্বাচন সামনে রেখে দেশজুড়ে রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটেও শান্তির প্রতীক সাদা পতাকা নিয়ে দেশজুড়ে মানববন্ধন করে সহিংতার প্রতিবাদ জানিয়েছিল এফবিসিসিআই। এবার তারা দাঁড়াবেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে।

প্রতিক্ষণ /এডি/পারুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G