লতিফ সিদ্দিকী মুক্তি পেলেই হরতাল

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ৮:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

hafazotলতিফ সিদ্দিকীকে কারাগার থেকে মুক্তি দিলেই সারা দেশে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে।

আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমী এ কথা বলেন।

জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা রুমন হাবিবী, মুফতি আবদুল ওয়াহাব, মাওলানা আবদুল হক প্রমুখ।

কাসেমী বলেন, ‘সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে। কিন্তু লতিফ সিদ্দিকীকে কারাগার থেকে যেদিন মুক্তি দেওয়া হবে, সেদিন থেকেই সারা দেশে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে।’

এর আগে টিএ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G