আনফিট পুরুষদের ক্যান্সারের ঝুঁকি বেশি

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ১০:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম.

images (1)শারীরিকভাবে আনফিট পুরুষদের ফুসফুস ও কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি ফিট পুরুষদের তুলনায় বেশি। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের অনকোলোজি সাময়িকীতে প্রকাশিত ক্যান্সার বিষয়ক এক গবেষণায় দাবি করা হয়েছে, শারীরিক ভাবে ফিট থাকলে মধ্য বয়সী পুরুষদের ফুসফুস ও কলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়।

গবেষণাটির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সুঠাম দেহের অধিকারী চল্লিশ বা তদুর্ধ বয়সী পুরুষদের ক্যানসার ধরা পড়লেও তা থেকে সেড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে।

সাময়িকীটিতে ভারমন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, শারীরিক ফিটনেসের সামান্য উন্নতিও ক্যানসার ঝুঁকি কমাতে পারে। এ গবেষণায় শারীরিক সুস্থতার সঙ্গে ক্যানসার ঝুঁকির সম্পর্ক নিয়ে নতুন দিক উন্মোচিত  হয়েছে বলে দাবি করে ক্যানসার রিসার্চ ইউকে পক্ষ থেকে বলা হয়, নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর ও সুষম খাবার গ্রহণ করে যেমন সুস্থ-সবল থাকা যায়, তেমনি ক্যান্সারসহ অন্যান্য রোগের ঝুঁকিও কমানো যায়।
গবেষণাপত্রটির লেখক ডাক্তার সুসান লাকক্সি বলেন, সুস্থ-সবল থেকে কীভাবে ক্যান্সার ঝুঁকিকে গ্রহণযোগ্য মাত্রার মধ্যে রাখা যায় সে বিষয়ে মানুষকে জানানোর মাধ্যমেই এ গবেষণা থেকে বেশি উপকার পাওয়া যেতে পারে।

ক্যানসারের এ গবেষণাটির জন্য টেক্সাসের ৪৬ থেকে ৫০ বছরের ১৪ হাজার পুরুষের শ্বাসযন্ত্র ও হৃৎপিণ্ডের সক্ষমতার ওপর পরীক্ষা করা হয়। ১৯৭১ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রতি সাড়ে ছয় বছর পরপর ওই ব্যক্তিদের ফিটনেস লেভেল পরীক্ষা করা হয়।

গবেষণায় দেখা যায়, ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ওই ব্যক্তিদের মধ্যে এক হাজার ৩১০ জন প্রোস্টেট ক্যানসার, ২০০ জনের ফুসফুস ক্যানসার ও ১৮১ জনের শরীরে কলোরেক্টাল ক্যানসার ধরা পড়েছে।

প্রতিদিন অন্তত ১২ মিনিট বা এক কিলোমিটারের চেয়ে বেশি হাঁটে এমন ভালো শারীরিক সুস্থতার অধিকারী মধ্যবয়সী পুরুষেরা আনফিট পুরুষদের তুলনায় ৫৫ শতাংশ ফুসফুস ক্যানসার ও ৪৪ শতাংশ কলোরেক্টাল ক্যান্সার কমিয়েছেন। কিন্তু স্বাস্থ্যবান হওয়ার পরও মধ্যবয়সীরা প্রোস্টেট ক্যানসার কমাতে পারেননি।

তবে ফিটনেসের সঙ্গে ক্যান্সারের সম্পর্কের বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি।গবেষণাপত্রের লেখক বলেন, যারা শরীরের ভালো যত্ন নেয় তাদের হৃৎপিণ্ড ও শ্বাসযন্ত্রের ফিটনেস ভালো থাকে। এ কারণে তাদের শরীরে ক্যান্সার বাসা বাঁধলেও পরীক্ষার পর শুরুতেই তা ধরা পড়ে এবং চিকিৎসায় তার নিরাময়ও সহজ হয়।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G