শাহজালালে সোনাসহ কূটনীতিক আটক

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ১০:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrest with goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ২৭ কেজি সোনাসহ সন ইয়াং ন্যাম (৫০) নামে এক কোরিয়ান কূটনীতিক আটক হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে আটক করা হয় বলে শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আসা একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সন ইয়াং ন্যাম নামের ওই কূটনীতিক।

এ সময় তার কাছ থেকে ২৭ কেজি সোনা জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ এবং তাকে আটক রাখা হয়। বর্তমানে কোরিয়ার রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।

আটক কোরিয়ান কূটনীতিবিদকে ভিয়েনা চুক্তি অনুযায়ী ছেড়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

প্রতিক্ষণ /এডি/নিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G