শাহজালালালে ৬০ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

goldঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৬০ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

আজ সোমবার সকাল ৯ টার দিকে স্বর্ণের বার গুলো উদ্ধ‍ার করা হয়।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মঈনুল খান স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৯ টার দিকে বাংলাদেশ বিমানের ০৪৮ নম্বরের একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকায় শাহজালালে অবতরণ করে।

এ সময় ওই বিমানের টয়লেটের আয়নার পিছন থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দার মহাপরিচালক আরো জানান, বিমানটিতে আরো স্বর্ণ পাওয়া যেতে পারে এমন আশঙ্কায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে কাউকে তাৎক্ষণিক আটক করা যায়নি বলে জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/রায়হান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G