শীতের আগমনী কাশি

প্রকাশঃ ডিসেম্বর ৯, ২০১৫ সময়ঃ ১০:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Kashiশীত আগমনের সাথে আবহাওয়া যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি আমাদের স্বাস্থ্যগত কিছু পরিবর্তনও লক্ষ্য করা যায় । আবহাওয়ার পরিবর্তনের ফলে শীতে জ্বর, সর্দি এবং কাশি   যেন জাঁকড়ে ধরে।

 একবার কাশি শুরু হলে যেন পিছু ছাড়তেই চায় না। একটানা কাশি খুবই বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে। কাশি থেকে আমরা যত দ্রুত পরিত্রাণ পেতে চাই, ততই যেন জেঁকে বসে এ সমস্যা।

সাধারণত ঠান্ডা ও ফ্লুয়ের কারণে কাশি হয়। তবে অ্যালার্জি, অ্যাজমা, এসিড রিফ্লাক্স, শুষ্ক আবহাওয়া, ধূমপান, এমনকি কিছু ওষুধ সেবনের ফলেও এ সমস্যা তৈরি হতে পারে। আসুন জেনে নিই কাশি দূর করার কিছু সহজ এবং কার্যকর উপায়।

গার্গল/কুলকুচি:

এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা-চামচ লবণ মিশিয়ে গার্গল করুন। এক সপ্তাহ যাবৎ প্রতিদিন তিন বেলা করে গার্গল করবেন। এতে আপনার কফ, কাশি এবং গলাব্যথা সবই খুব দ্রুত কমে যাবে। এটি খুবই কার্যকর একটি পদ্ধতি।

মধু:

এক কাপ লেবুমিশ্রিত চায়ের মধ্যে এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। মধু কাশি কমাতে সাহায্য করে এবং গলাব্যথা কমায়। মধু কখনো কখনো কাশিরোধী ওষুধগুলোর চেয়েও ভালো কাজ করে বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। তবে এক বছরের নিচের শিশুদের মধু খাওয়াবেন না। এতে খাদ্য বিষাক্ত হওয়ার সমস্যা হতে পারে।

শক্ত ক্যান্ডি:   

এক পিস ক্যান্ডি খেয়ে দেখতে পারেন। ক্যান্ডি শক্ত কফ নরম করে দিতে সাহায্য করে এবং কাশি কমায়।

হলুদঃ

এক গ্লাস গরম দুধের মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এটি দ্রুত কাশি কমাতে সাহায্য করে। কাশি নিয়ন্ত্রণে হলুদ রীতিমতো ঐতিহাসিক ঘরোয়া উপাদান!

লেবুর শরবতঃ

লেবুর শরবতের মধ্যে আদা কুচি মিশিয়ে খেতে পারেন। আদা শ্লেষ্মা দূর করতে সাহায্য করে। এর মধ্যে এক চা চামচ মধুও মেশাতে পারেন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G