শীতে চাই ত্বকের বাড়তি যত্ন

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৯ পূর্বাহ্ণ

লাইফস্টাইল ডেস্ক

toker jotnoশীত পরতে শুরু করেছে সাথে আপনার ত্বকেরও কিছুটা পরিবর্তন চোখে পড়ছে । শীতকালে ত্বক রুক্ষ হওয়ার প্রবণতা বেড়ে যায়। ধুলাবালি আর শুষ্ক আবহাওয়ায় ত্বকে থাকা বাড়তি পানি শুকিয়ে যায় । তাই এ সময় মুখের কিছুটা বাড়তি যত্ন নিলেই এই রুক্ষতাকে রোধ করা সম্ভব। এর জন্য কিছু সহজ উপায় অনুসরণ করে আপনার ত্বক সুন্দর ও মসৃণ রাখতে পারেন।

১. ডাবের পানি আর শসার রসের মিশ্রণ কিছুক্ষণ তুলা দিয়ে মুখে ঘষে ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন এতে রুক্ষতার সাথে সাথে ত্বকের উজ্জলতাও বাড়বে।

২. টমেটো, পাকা পেঁপে, শসার রস খুব ভালো করে হাত দিয়ে চটকে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম ও মসৃণ থাকে।

৩. রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ গ্লিসারিন ত্বকে ম্যাসাজ করতে পারেন।

৪. প্রথমে মসুরের ডাল মিহি করে বেটে তাতে সামান্য মধু মিশিয়ে ১০-১৫ মিনিট মুখে দিয়ে রাখার পর টানটান হয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫. সারা দিনের ক্লান্তির পর সহজেই একটা বা অর্ধেক আলু মিহি করে বেটে ৫-১০ মিনিট মুখে দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার সারাদিনের মুখে লাগা ধুলা-বালি ও কালো দাগ পড়া থেকে আপনার মুখকে রক্ষা করবে।

৬. ত্বক ভালো রাখার জন্য পানি হচ্ছে প্রধান উপকরণ। বেশি বেশি পানি পান করবেন। আর যখনি সময় পাবেন গরমের সময় ঠান্ডা আর শীতের সময় হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন।

৭. সপ্তাহে ৩ টা স্যালাইন খেতে পারেন এতে আপনার ত্বকের শুষ্কতা দূর হবে।

৮. চালের বা গমের ময়দার সাথে সামান্য লেবুর রস মিশিয়ে ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে আপনার মুখমণ্ডল অনেক ভালো থাকবে।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G