শেরপুরে ট্রাকচাপায় ২ মোটর আরোহী নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৮:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (2)শেরপুরে ট্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সোহেল রানা (৪৫) ও শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. খোকন (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সোহেল ও খোকন মোটর সাইকেলযোগে শেরপুরে আসছিলেন। পথিমধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলায় রাস্তা ক্রসিংয়ের সময় ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান। গুরুতর অবস্থায় খোকনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G