সচিবের ছেলে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশঃ মে ২৯, ২০১৭ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৫ অপরাহ্ণ

রাজধানীর কাফরুলে সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে মহিউদ্দিন মিশু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার ১নং বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসেম, রাজা ও বাদশা। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আদালতের স্পেশাল পিপি জাহাঙ্গির হোসেন দুলাল বলেন, মিশু হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ১৯ মে আসামিরা মিশুকে অপহরণ করে পাবনা জেলার আতাইকুলা গ্রামে নিয়ে যায়। এ সময় তারা ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়। ঐ ঘটনায় ২০০৬ সালের ১৩ জুলাই কাফরুল থানায় মামলা দায়ের করেন মিশুর বাবা নুর উদ্দিন। ২০০৭ সালের ৪ এপ্রিল মামলার চার্জশিট জমা দেন ডিবি পুলেশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান। মিশু পিপলস ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র ছিল।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G