‘সত্তা’র প্রচারণায় ঢাকায় পাওলি দাম

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৭ সময়ঃ ৮:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

আগামী ৭ এপ্রিল ঢাকাসহ সারা দেশব্যাপি মুক্তি পেতে যাচ্ছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘সত্তা’। ছবিটি নিয়ে বেশ কয়েক বছর ধরেই সিনেমাপাড়ায় চলছে আলোচনা।

ছবিতে সুপার স্টার শাকিব খান এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের পর্দা রসায়ন দেখার জন্য উদগ্রীব হয়ে আছে দর্শকরা। তাদের এই আগ্রহ ধরে রাখতে এখন প্রচারণায় ব্যস্ত ছবির কলাকুশলীরা।

কলকাতার বেশকিছু ছবির ব্যস্ততার মধ্যেই ‘সত্তা’ ছবির প্রচারণায় অংশ নিতে ২৬ মার্চ ঢাকায় এসেছেন পাওলি দাম । কয়েকদিন থাকার কথা থাকলেও হঠাৎ নিকটাত্মীয়ের অসুস্থতার খবর শুনে আগামীকালই চলে যাচ্ছেন নিজ দেশে।

পাওলি বলেন, ‘বেশকিছু টিভি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পারছি না। তবে ছবিটির প্রিমিয়ারের সময় লম্বা সময় দেবো।’

সত্তা ছবিটি প্রসঙ্গে পাওলি বলেন, ‘এদেশের সেরা অভিনেতার বিপরীতে এটিই আমার প্রথম ছবি। কল্লোলের অনেক যত্নের কাজ এটি। সব মিলিয়ে দারুণ কিছু হবে এটিই আমার বিশ্বাস। দর্শকরাও ছবিটি উপভোগ করবেন এ আমি জানি।’

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G