সনু নিগমকে জুতার মালা পরানোর আহবান সংখ্যালঘু নেতার

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৬ পূর্বাহ্ণ

আজান নিয়ে বিতর্কিত টুইট করে ব্যাপক তোপের মুখে পড়া ভারতীয় গায়ক সনু নিগমের বিরুদ্ধে এবার বিষোদগার করলেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।

রাজ্য সংখ্যালঘু পরিষদের প্রবীণ এই নেতা গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, কেউ সনু নিগমের মাথা মুড়িয়ে ও তার গলায় পুরোনো ছেঁড়া জুতার মালা পরিয়ে ঘোরাতে পারলে, তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন তিনি।

বুধবার পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘এইসময়’এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কলকাতায় সংবাদ সম্মেলন করে এই সংখ্যালঘু নেতা বলেন, অন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারও নেই। সনু নিগম যা বলেছেন, তা জাতীয়তা বিরোধী।

‘মন্দির থেকে আসা ঘণ্টাধ্বনি নিয়েও কেউ যদি এমন মন্তব্য করেন, সেক্ষেত্রেও আমি একইরকম প্রতিক্রিয়া জানাব’-বলেন সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।

এর আগে গত ১৭ এপ্রিল সোমবার সকালে সনু নিগম এক টুইট বার্তায় লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন। তিনি আরও বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানের সুর অনেক কর্কশ।’আজানের ধ্বনিকে জোর করে ‘চাপিয়ে দেওয়া ধর্ম’ বলেও উল্লেখ করেন এই বিখ্যাত গায়ক।

তার টুইট বার্তাটির পর নিজে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সংগীত শিল্পী সনু নিগম।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G