সন্দেহজনক মোবাইল ব্যাংক একাউন্ট বন্ধ

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৪ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক :

NFC-payments-Vমোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা বাড়লেও গত মার্চ মাসে সন্দেহজনক লেনদেনর অভিযোগে বন্ধ করা হয়েছে ৬ লাখ অ্যাকাউন্ট।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালন করতে গিয়ে এসব অ্যাকাউন্ট বন্ধ করেছে ব্যাংকগুলো।

এদিকে গত মার্চ মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক গড়ে ৪০৯ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের মাস ফেব্রুয়ারির তুলনায় যা প্রায় ১২ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, মার্চ মাস শেষে মোবাইল ব্যাংকিংয়ে মোট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ৫২ হাজার। আগের মাস শেষে যা ছিল ২ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার। এ হিসেবে এক মাসের ব্যবধানে অ্যাকাউন্ট কমেছে ৬ লাখ ১৬ হাজার।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G