সরকারি কর্মকর্তার হাতে স্ত্রী খুন

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৫ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khunসাভারের বাজার রোড এলাকায় সরকারি কর্মকর্তার হাতে বৃষ্টি রানী (৩০) নামে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ভোরে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রতিবেশীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে সাভার আয়কর অফিসের কর্মকর্তা মঙ্গল চন্দ্র দাসের সঙ্গে স্ত্রী বৃষ্টির ঝগড়া হয়।

শুক্রবার ভোরে বৃষ্টিকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজা বন্ধ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশীদের সন্দেহ হলে মঙ্গলকে আটক করে তারা। পরে ঘরের দরজা খুলে বৃষ্টির লাশ দেখতে পায় প্রতিবেশীরা।

সংবাদ পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রতিক্ষণ/এডি/নাহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G