সরকার এখনও সর্বশক্তি প্রয়োগ করেনি: নৌপরিবহনমন্ত্রী

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

sajahan kahanবিএনপি-জামায়াত জোটের চলমান আন্দোলন দমনে সরকার এখনও সর্বশক্তি প্রয়োগ করেনি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের কোন ব্যর্থতা নেই। সরকার এখনও সর্বশক্তি প্রয়োগ করেনি। ৬৪ জেলার মধ্যে ১০-১২টি জেলায় সহিংসতা হচ্ছে।

শাজাহান খান বলেন, কোথাও ঝড় বা টর্নেডো এলে কিছু হতেই পারে। তবে তা দীর্ঘস্থায়ী না। সরকার ও জনগণ মিলে শিগগিরই এর নিরসন হবে। এসময় শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে সমাবেশের ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, শুক্রবার বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের প্রতি ঘৃণা জানাতেই আগামীকালের সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে সমন্বয় পরিষদের সদস্য সচিব আবদুল মালেক, মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, নারী নেত্রী শিরিন আখতার, গার্মেন্টস ঐক্যপরিষদের সদস্য সচিব নূরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ /এডি/ জামাল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G