সরকার দ্বৈত আচরণ করছে: আফরোজা আব্বাস

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ১১:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

15252_1আসন্ন ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জনপ্রিয়তায় ভয় পেয়ে তাদের সমর্থিত প্রার্থীকে কে বিজয়ী করতে বিরোধীদের সাথে দ্বৈত আচরণ করছে বলে মন্তব্য করেছেন আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার সকালে স্বামীর পক্ষে প্রচারে নেমে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সরকার নির্বাচনে ভরাডুবির ভয়ে খালেদা জিয়া এবং আমাদের ক্যাম্পেইনে হামলা করছে। সরকারের এই আচরণে আমরা ভীত নই। কোনোভাবেই নির্বাচন বয়কট করবো না।

আফরোজা বলেন, “নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়ে খেলা খেলছে। তারা একবার বলছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দেবে। আবার বলছে সেনাবাহিনী ব্যারাকে থাকবে।”

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সামনে এগিয়ে যাব। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে তাতে কান না দিতে কর্মী-সমর্থক ও ভোটারদের আহ্বান।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G