সরকার সন্ত্রাসীর কাজ করছে: বিএনপি

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Ripanসরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, পরপর দু’দিন খালেদা জিয়ার নির্বাচনী  প্রচারণায় বাধা ও গাড়িবহরে হামলা চালানোর মাধ্যমে সরকার সন্ত্রাসের পথই বেছে নিয়েছে।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, সরকার সন্ত্রাসকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনকে সামনে রেখে ভীতি ছড়াচ্ছে।

খালেদার গাড়িবহরে হামলার ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করে ড. রিপন বলেন, পত্রপত্রিকায় যেখানে হামলাকারীদের নাম-পরিচয় পর্যন্ত উল্লেখ আছে সেখানে এ ধরনের মিথ্যাচার হাস্যকর।

প্রতিক্ষণ/এডি/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G