সহকর্মীর ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৯:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

deadরাজধানীর পুরান ঢাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর ধাক্কায় রুবেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ২টার দিকে পুরান ঢাকার বংশাল নাজিরাবাজার চৌরাস্তার জামাইগলির ওহিদ মিয়ার জুতার কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবেল কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকার শামছুল হকের ছেলে। তিনি জামাইগলির ওহিদ মিয়ার জুতার কারখানার শ্রমিক।

এ ঘটনায় রিয়াজ ও ইউসুফ নামে ওই কারখানার অপর দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।

আটকরা জানান, কাজের এক পর্যায়ে রুবেলসহ তারা কারখানার সামনের সড়কে বের হয়। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে রুবেল আহত হন।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/হাবিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G