সাংবাদিককে পেটালো পুলিশ

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

asulbg_211325503আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে চ্যানেল নাইনের সাভার প্রতিনিধি অপু খন্দকারকে বেধড়ক পিটিয়ে আহত করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) দুপুরে হরতালের ছবি তোলার সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ ঘটনা ঘটে।

সাংবাদিক অপু খন্দকার জানান, শ্রীপুর বাসস্ট্যান্ডে হরতালের ছবি তুলতে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্য তাকে ছবি তুলতে নিষেধ করেন।

কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন, এমদাদ, আমিনুল ও কামাল নামে চার পুলিশ সদস্য অপুকে শর্টগান দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় একজন পথচারী বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করে পুলিশ সদস্যরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল  জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে ঘটনাটি দুঃখজনক। তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমাণ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G