সাঈদকে চূড়ান্ত প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ১০:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

said 24আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন।

গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তিনি মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী হাবিবুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমন বলেন, ‘স্যার (সাঈদ খোকন) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এ সময় স্যার প্রধানমন্ত্রীকে তার মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি অবহিত করেন।’

‘প্রধানমন্ত্রী সাঈদ খোকনকে চূড়ান্তভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন’ বলেও দাবি করেন তার ব্যক্তিগত সহকারী।

প্রতিক্ষণ/এডি/জেমি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G