সাতকানিয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

tttচট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খাগড়িয়া ইউনিয়নের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ছাবের হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আবদুর রহিম নামের এক এলাকাবাসী ঘটনাস্থল থেকে জানান, সকালে খাগড়িয়া ইউনিয়নের নতুন চর খাগড়িয়া গ্রামের চেয়ারম্যান বাড়িতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহতসহ উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

সংঘর্ষ চলাকালে বেশ কযেকরাউন্ড গুলি শব্দও শোনা যায়। এই সংঘর্ষে আহতদের দোহাজারী এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার এসআই জুলুস খান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। কী কারণে এ সংঘর্ষ হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

প্রতিক্ষণ /এডি/এজাজ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G