সাত বছর পর হাবিবের সুরে মেহরিন
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মেহরিনের জন্য আবারো নতুন একটি গান করেছেন হাবিব। সাত বছর পর হাবিবের সুর ও সংগীতে গাইলেন হাবিব ও মেহরিন।
নতুন গানটির কথা লিখেছেন সাকী আহমেদ। সম্প্রতি এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
মেহরিনের সর্বশেষ একক অ্যালবাম ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল ‘তুমি আছো বলে’র দুটি গান তৈরি করেন হাবিব ওয়াহিদ।
নতুন গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা জানিয়ে মেহরিন বলেন, ‘এটি নির্দেশনা দেবেন সামির। ভিডিওটি আমার ওয়েবসাইটে প্রকাশের পরিকল্পনা করেছি।’
হাবিব বলেন, ‘কয়েক মাস আগে মেহরিনের জন্য আবার একটি গান করেছি। আগের দুটির মতো নতুন গানও শ্রোতাদের পছন্দ হবে আশা করছি।’
এদিকে মেহরিন প্রায় দেড় বছর পর ভালোবাাসা দিবসে সরাসরি গান গেয়ে শোনাবেন। ১৪ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে ইন্দিরা গান্দী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ধ্যা ৬টায় শুরু হবে তার ব্যান্ড আনাড়ির পরিবেশনা। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে প্রায় ২০টি গান পরিবেশন করবেন তিনি।
প্রতিক্ষণ/এডি/আমিনুল
























