সাপ দিয়ে বডি ম্যাসাজ (ভিডিও)

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ৭:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

msageমাছ, ইদুঁর,সাপের পর এবার আস্ত একটা পাইথন। বডি ম্যাসাজে বৈচিত্র্য আনতে এবার পাইথন সাপকে কাজে লাগানো হচ্ছে। পাইথন যাকে দেখলেই গা-টা ভয়ে শিউরে ওঠে, সেই পাইথনই শরীরকে একেবারে চাঙ্গা করে দিচ্ছে। ইন্দোনেশিয়ার জার্কাতায় খোলা হয়েছে পাইথন ম্যাসেজ পার্লার।

দোকানে ঢোকার মুখে পাইথনেরে ইয়া বড় একটা ছবি। শুরুতে দেখেই অনেকে ভয় পেয়ে যাচ্ছেন। তবে যারা সাহস করে যাচ্ছেন ম্যাসেজ সেরে বেরিয়ে এসে তাদের মুখে শান্তি, আরাম আর সুখের হাসি।

পাইথন বাবাজির ম্যাসেজ নেয়ার পর বছর ৩০বছরের এক মহিলা তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বললেন, প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যখন প্রথমে পাইথনকে গায়ের ওপর ফেললো, তখন তো চিৎকারও করে উঠলাম। কিন্তু একটু পরে বুঝতে পারলাম কত সুন্দরভাবে ও ম্যাসেজ করতে পারে। দারুণ একটা অনুভূতি হলো আজ।

পাইথন ম্যাসেজ পার্লার মালিক বলছেন, সারাদিন অনেক লোকই আসছে। তবে পাইথন ম্যাসেজ করানোর প্রবণতা বিদেশি পর্যটকদের মধ্যেই বেশি।
পাইথনের কাছ থেকে ম্যাসেজ করাতে হলে খরচ করতে হচ্ছে ৩০ বৃটিশ পাউন্ড। সেই হিসেবে দেখলে পাইথন ম্যাসেজ বিশেষ মহার্ঘ নয়। যতোই হোক পাইথন বলে কথা…।
সূত্র: ওয়েবসাইট

ভিডিওঃ


এরকম আরও কিছু খবরঃ

#  বিশ্ব ছাগল সুন্দরী প্রতিযোগিতা! (ভিডিওসহ)
#  কুকুরের মাংস খাওয়ার উৎসব!
#  সিগারেটের ফিল্টার মাটিতে ফেললেই গাছ!
#  খাবার পানিতে স্বর্ণ! (ভিডিওসহ)
#  স্বর্ণের বিচিত্র যত প্রয়োগ!
#  কবর থেকে সাহায্য চেয়ে চিৎকার!
#  আঁখ গাছের তৈরি অদ্ভুত দ্বীপ

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G