সিটি নির্বাচনে দলীয় সমর্থনে হাসিনাই মুখ্য

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৪:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

nasimআসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৪-দল একক প্রার্থীকে সমর্থন দেবে বলে জানিয়েছেন ১৪-দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, এক্ষেত্রে জোটনেত্রী শেখ হাসিনার সমর্থনই চূড়ান্ত বলে গন্য হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘নির্বাচন ও সংগ্রামের মাঠে ১৪ দলীয় জোট একসঙ্গে থাকবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি। এখনও তা অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, ‘বিএনপি ডাবল স্ট্যান্ডের দল। দলটি আপাতত পিছু হটলেও তাদের চক্রান্ত অব্যাহত আছে।’

এ সময় আগামী ১ লা এপ্রিল গাইবান্ধায় সমাবেশ করার ঘোষণা দেন তিনি। সারাদেশে এই সমাবেশ অব্যাহত থাকবে বলেও যোগ করেন নাসিম।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G