সিডিবিএল এর চেয়ারম্যান শেখ কবির

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৯:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৯ অপরাহ্ণ

cdbl_sm_472258850সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) গত ২৬ ফেব্রুয়ারির বোর্ড সভায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন। রোববার (০১মার্চে) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেখ কবির হোসেন বর্তমানে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও তিনি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নরস।

এক সময় রেডক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। এছাড়া বর্তমানে সোনার বাংলা ইন্স্যুরেন্স‘র চেয়ারম্যান হিসেবেও আছেন শেখ কবির।

সিডিবিএল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (বিএসইসি) নিয়ন্ত্রাধীন পুঁজিবাজারের একটি অত্যাবশ্যকীয় অবকাঠামো প্রতিষ্ঠান।

সিডিবিএল বিনিয়োগকারীদের শেয়ার ইলেক্ট্রনিক ফর্মে সংরক্ষণ করে শেয়ার লেনদেন সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করে। সিডিবিএল ইলেক্ট্রনিক পদ্ধতির মাধ্যমে শেয়ার হস্তান্তর এবং স্টক এক্সচেঞ্জের লেনদেন করা সকল শেয়ারের নিস্পত্তি করে থাকে।

২০০৩ সালে সিডিবিএল স্বয়ংক্রিয় পদ্ধতিতে সরকারি বন্ড লেনদেনের মাধ্যমে কার্যক্রম শুরু করে। আর ২০০৪ সাল থেকে দেশের পূঁজিবাজারের লেনদেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিস্পত্তি করার কাজ শুরু করে।

ডিপজিটরি আইন ১৯৯৯, ডিপজিটরি প্রবিধানমালা ২০০০, ডিপজিটরি(ব্যবহারিক) প্রবিধানমালা ২০০৩ এবং সিডিবিএল বাই’লজ অনুযায়ী সিডিবিএল’র কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিক্ষণ/এডি/আজাদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G