সিলেটে ২টি ট্রাকে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৫:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

fire-1420572156রবিবার বেলা আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় এলাকার কদমতলী জামে মসজিদের কাছে ও বেলা পৌণে ৩টার দিকে মোমিনখলায় দুইটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে এক ট্রাকের চালক আহত হয়েছে।

কদমতলী জামে মসজিদের সামনে হামলার শিকার ট্রাকের চালক আলা উদ্দিন জানান, শেরপুর থেকে খালি ট্রাক নিয়ে তিনি গোটাটিকর যাচ্ছিলেন। কদমতলী জামে মসজিদের সামনে যাওয়ার পর ৫টি মোটর সাইকেলে ১০ জন যুবক এসে ট্রাকের গতিরোধ করে।

যুবকরা ট্রাকের গ্লাস ভাঙচুর করে সামনের কেবিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাকটি। এসময় তিনটি ইজিবাইকও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এদিকে, বেলা পৌণে ৩টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা স্টার লাইট স্কুলের সামনে একটি ট্রাকে হামলা চালায় দুর্বৃত্তরা।
ওই ট্রাকের হেলপার জানান, ট্রাকটি শায়েস্তাগঞ্জ থেকে সিলেট সদর উপজেলার দাসপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। মোমিনখলায় আসার পর ৪টি মোটর সাইকেলে ৮ জন যুবক এসে ট্রাকটির গতিরোধ করে।
পরে পেট্রোল বোমা ছুঁড়ে মারলে ট্রাকে আগুন ধরে যায়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। পেট্রোল বোমা থেকে রক্ষা পেতে ট্রাক চালক এরশাদ মিয়া লাফিয়ে নামতে গিয়ে আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ পেয়ে মোমিনখলায় ক্ষতিগ্রস্থ ট্রাকটি পরিদর্শনে যান সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান।
প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G