সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশঃ মে ২০, ২০১৭ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে মাইক্রোবাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনিকা রানী দাশ (৪৫), সোলায়মান (৬০) ও নাসির (৫০)।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে বাগেরহাট যাওয়ার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এফএ/আরআইপি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G