সোমালিয়ায় ডেপুটি মেয়র-এমপিসহ নিহত ২০

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

somaliaসোমালিয়া জঙ্গিদের বোমা হামলায় রাজধানী মোগাদিসুর ডেপুটি মেয়র ও এক সংসদ সদস্যসহ (এমপি) অন্তত ২০ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন উপ-প্রধানমন্ত্রীসহ আরও বেশ কয়েকজন।

শুক্রবার জুমার নামাজের সময় রাজনীতিকদের অবস্থানস্থল একটি হোটেল লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সেন্ট্রাল হোটেল নামে ওই অবস্থানস্থল লক্ষ্য করে গাড়ি বোমা ও আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা।

সোমালিয়ার সরকারের তরফে রাজধানী মোগাদিসুর ডেপুটি মেয়র ও এক এমপিসহ অন্তত বেশ ক’জন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা মুরতাদদের নির্মূলে হামলা চালিয়েছে।

তথ্যমন্ত্রী মোহাম্মদ আবদি হায়ির মারিই সাংবাদিকদের জানান, হামলার সময় হোটেলটিতে সোমালিয়ান উপ-প্রধানমন্ত্রীসহ আরও ক’জন শীর্ষস্থানীয় মন্ত্রী ছিলেন। তবে তারা ভাগ্যক্রমে বেঁচে গেছেন।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G