মঙ্গলবার আসছে কোকোর মরদেহ

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kokoবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ সোমবার নয় মঙ্গলবার দেশে আনা হচ্ছে। রোববার মালয়েশিয়া বিএনপির বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কোকোর মরদেহ বাংলাদেশে আনার জন্য মঙ্গলবার সকালের ফ্লাইটে টিকেট কাটা হয়েছে বলে বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ জানিয়েছেন।

এদিকে, রোববার দুপুরে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নাগারায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বহু মানুষ এতে অংশ নেন। জানাজার পর কোকোর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত আরাফাত রহমান শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

প্রতিক্ষণ /এডি / রক্তিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G