সোস্যাল ইসলামী ব্যাংক টপ গেইনারে

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৬:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Sibl_sm_813359198ব্যাংক খাতের সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) সবচেয়ে বেশি বেড়েছে।

এদিন এ শেয়ারের দর ১ টাকা ৬০ পয়সা বা ১১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে কোম্পানিটি।

দিনভর এই শেয়ার ১৪ টাকা ৮০ পয়সা থেকে ১৬ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকা ৭০ পয়সায়।

এছাড়া দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের আলহাজ টেক্সটাইল লিমিটেড। এদিন এ শেয়ারের দর ৯ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১০৪ টাকা ১০ পয়সায়।

এর পর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি। এ শেয়ারের দর ১৭ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২০৬ টাকা ২০ পয়সায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিক্ষণ/এডি/হাসিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G