সৌদি বাদশাহ আবদুল্লাহর ইন্তেকাল

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ অপরাহ্ণ

আন্ত্রজাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

abdullah-kingসৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর ভাই সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নতুন বাদশাহ হয়েছেন।

সৌদি রাজসভার দেওয়া বিবৃতির বরাত দিয়ে শুক্রবার এএফপির খবরে জানানো হয়, মৃত্যুকালে বাদশাহ আবদুল্লাহর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। নিউমোনিয়াজনিত সমস্যায় তিনি ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

নলের মাধ্যমে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়, আজ বাদ আসর আবদুল্লাহর মরদেহ দাফন করা হবে। একই সঙ্গে ৭৯ বছর বয়সী নতুন বাদশার প্রতি আনুগত্য প্রকাশের জন্য রাজ প্রাসাদে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।

আবদুল্লাহর মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি রাজপরিবার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আরব বিশ্বে সৌদি আরব তাঁদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র।

আবদুল্লাহ ২০০৫ সালে সৌদি বাদশাহ হিসেবে অভিষিক্ত হন।

প্রতিক্ষণ/এডি/বাহার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G