সৌর বিদ্যুতের মূল্য কমানো জরুরি

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nazrul_hamidব্যাটারি রি-সাইক্লিনিং ও উৎপাদন ব্যয়কে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (৫ মার্চ) ‘টেকসই নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, সৌর বিদ্যুতের মূল্য অনেক বেশি পড়ছে। এ কারণে অনেকে আগ্রহী হচ্ছে না। উৎপাদন খরচ কমানো যায় বিষয়ে গবেষণা হওয়া প্রয়োজন।

প্রসঙ্গত  প্রতি ইউনিট সৌর বিদ্যুতে ব্যয় হচ্ছে ১৬ থেকে ২২ টাকা। সেখানে গ্যাস দিয়ে ২ টাকা, কয়লা দিয়ে প্রায় সাড়ে ৪ টাকার মতো। উৎপাদন মূল্যের এই ব্যবধানকে বড় চ্যালেঞ্জ মনে করছে প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম বলেন, সরকার নিজে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে। ভারত থেকে আরও বিদ্যুৎ আসবে। এছাড়া বাংলাদেশ নেপালে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে যাচ্ছে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও স্রেডার চেয়ার‌ম্যান তাপস কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব ড. আহমদ কায়কাউস, ইউএনডিপি বাংলাদেশে’ন কান্ট্রি ডিরেক্টর পাওলিন ত্যামসিস প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/প্রকাশ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G