স্কুল ছাত্রীদের মানসিক সমস্যা বাড়ছে

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ১২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

frastation of school girlস্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে ভয়ঙ্করহারে বাড়ছে মানসিন অবসাদ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা পত্রে  এই তথ্য প্রকাশ পেয়েছে। খবর ডেইলি মিরর।

২০০৯ সালে ১১ থেকে ১৩ বছর বয়সী ১,৬০০ জন শিক্ষার্থীর মানসিক অবস্থা বোঝার জন্য বিজ্ঞানীরা একটি প্রশ্নমালা তৈরি করেন। ৫ বছর পর ওই একই ধরণের একটি সমীক্ষা চালান তাঁরা।

এই সমীক্ষাতেই দেখা গেছে ছাত্রীদের মধ্যে মানসিক সমস্যার পরিমাণ ৭% বৃদ্ধি পেয়েছে। যেখানে ছাত্রদের মধ্যে এই একই সংখ্যাটা মোটের উপর একই আছে।

গত ৫ বছরে ছাত্র-ছাত্রী নির্বিশেষে, সমাজ, সঙ্গীদের ব্যবহার, পারিপার্শ্বিকের বিশেষ কোনও পরিবর্তন হয়নি।

বিজ্ঞানীদের দাবি, অবাস্তব চেহারা তৈরির চক্করে ছুটছে আজকের ছাত্রীরা। সোশ্যাল মিডিয়াতে সবসময় নিজেকে আকর্ষণীয় করে গড়ে তোলার প্রবণতা বাড়ছে। গণমাধ্যমগুলিতে মেয়েদের পণ্যায়নের প্রবণতা যত বাড়ছে, পাল্লা দিয়ে টিনএজার মেয়েদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G