এবার স্বর্ণসহ বিমান কর্মকর্তা আটক

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Gold_bg_125208207শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ৪ কেজি ২শ’ গ্রাম স্বর্ণসহ হাফিজুর রহমান নামে সিভিল অ্যাভিয়েশনের বোর্ডিং ব্রিজ অপারেটরকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রতিক্ষণকে বলেন, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে স্বর্ণ আসছে এমন সংবাদের ভিত্তিতে সতর্ক অবস্থান নেন কাস্টমস কর্তৃপক্ষ।

পরে ফ্লাইটটি শাহজালালে নামার পর সিভিল অ্যাভিয়েশনের বোর্ডিং ব্রিজ অপারেটর হাফিজুর রহমানকে সন্দেহ হয়। এ সময় তার দেহ তল্লাশি করে স্বর্ণের চারটি বার পাওয়া যায়।
এ ঘটনায় হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ফরিদ আল মামুন।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G