স্বর্ণের দাম দ্বিগুন হচ্ছে!

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম.

592871চীন ও ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে স্বর্ণের চাহিদা অনবরত বেড়ে চলায় আগামী দেড় শতকে স্বর্ণের দাম দ্বিগুন হবে বলে  মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ২০৩০ সালের মধ্যে স্বর্ণের দাম আউন্স প্রতি (১ আউন্স= ২.৪৩০৫ ভরি) ২ হাজার ৪০০ মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে; যা বর্তমান বাজার মূল্যের চেয়ে ১ হাজার ৩০০ ডলার বেশি। অর্থাৎ আগামী ১৫ বছরে এশিয়ার বাজারে পণ্যটির দাম দ্বিগুণ হতে পারে।

এক গবেষণায় সম্প্রতি এই পূর্বাভাসের কথা জানিয়েছে দ্য অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ লিমিটেড (এএনজেট)।

তেমনটি হলে এই সময়ের মধ্যে বাংলাদেশেও স্বর্ণের দাম দ্বিগুণ হতে পারে। অর্থাৎ ২০৩০ সাল নাগাদ বর্তমানে ভরি প্রতি সাড়ে ৪৪ হাজারের স্বর্ণ কিনতে হতে পারে প্রায় ৯০ হাজার বা তার বেশি টাকায়।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ মার্কিন ডলার।

গবেষক দলের সদস্য, সংস্থার প্রধান অর্থনীতিবিদ ওয়ারেন হোগান বলেন, এশিয়ায় সম্পদের বৃদ্ধি স্বর্ণের বাজারে ব্যাপক প্রভাব ফেলবে। এ অঞ্চলে যেহেতু মানুষের আয় বাড়ছে, সেহেতু তাদের স্বর্ণ-অলংকারের চাহিদা বেড়ে যাবে। বিশেষ করে মধ্যবিত্ত ও পেশাজীবী শ্রেণির মানুষের মধ্যে এই চাহিদাটা তৈরি হবে বেশি। এছাড়া আঞ্চলিক কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মুদ্রা সংশ্লিষ্ট স্বার্থ রক্ষায় অধিক স্বর্ণ কিনে রাখবে।

মূলত এসব কারণে আগামীতে বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন ঘটবে বলে মনে করেন তিনি। তথ্যসূত্র: অস্ট্রেলিয়ান ডট কম।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G