সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্র নিহত

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩১ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী মো. ইয়াকুব আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার ময়মনসিংহের ভালুকায় এ দুর্ঘটনা ঘটে।

ইয়াকুবের কয়েকজন সহপাঠী বলেন, স্বজনদের নিয়ে এ্যাম্বুলেন্সে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইয়াকুব নিহত হন।

শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক আবু দায়েন বলেন, ময়মনসিংহে যাবার
জন্য হল প্রশাসনের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ইয়াকুবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলায়। তার পিতার নাম
মো. মোসলেম উদ্দিন। ইয়াকুবের তিন ভাই ও দুই বোনের মধ্যে ইয়াকুব সবার ছোট।তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন।

 

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G