সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রী নিহত

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষন ডট কম.

download (1)ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যোগারচর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মাদ্রাসার দুই ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়েছেন।

সোমবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গ্রাম বেলটিয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার মেয়ে মর্জিনা আক্তার, ও ইলিয়াস আলী মেয়ে এলিজা আক্তার।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান  জানান, বেলা দেড়টার দিকে দাখিল পরীক্ষা শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল ওই দুই পরীক্ষার্থী। পথে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৮নং ব্রিজের কাছে একটি মালবাহী ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই ছাত্রী নিহত হয়। এসময় অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G