সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

downloadরাজধানীর বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন এক কনস্টেবল।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলক্ষেত থানার বিপরীত দিকের সড়কে এ ঘটনা ঘটে। নিহত এএসআইয়ের নাম ‍আল আমিন (২৮)। আহত কনস্টেবলের নাম শাহজাহান (৩৫)। তাঁরা দুজনই খিলক্ষেত থানা পুলিশের সদস্য।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবির বলেন, সড়কে দায়িত্ব পালনরত অবস্থায় দ্রুতগতির একটি ট্রাক পুলিশের ওই দুই সদস্যকে জোরে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনই গুরুতরভাবে আহত হন। আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শাহজাহানকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। রাত সাড়ে তিনটার দিকে আল আমিনকে মৃত ঘোষণা করেন কর্তৃব্যরত চিকিৎসক।

এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G