হত্যার দায়ে পিতাসহ গ্রেপ্তার ২

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

গ্রেপ্তারমুন্সীগঞ্জের সিরাজদিখানে কন্যা হত্যার দায়ে পিতাসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে হত্যা মামলায় আটককৃত পিতা মো. সাদেক আলী (৫২) ও সহযোগী আবুল হোসেন (৫০) কে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পাইনারচর গ্রামের ৪র্থ শ্রেণীর ছাত্রী শ্যামলী আক্তার (১১) কে গত ২৩ মে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সিরাজদিখান থানার এএসআই কাজল জানান, উপজেলার পাইনারচর গ্রামের সাদেক আলী ও তার সহযোগী সিদ্দিক আলীর ছেলে আবুল হোসেনকে শ্যামলী হত্যা মামলায় আটক করা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G