হরতালেও খুবিতে রোববার থেকে বাস চলবে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চলমান হরতাল-অবরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ে বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইউজিসির নির্দেশনা মেনে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মোঃ ফারুকুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে কর্তৃপক্ষের আদেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল গাড়ি নির্ধারিত দুটি রুট অনুযায়ী (সাময়িকভাবে) সকাল ৯টায় ক্যাম্পাসে পৌঁছাবে এবং বিকেল ৫টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। এছাড়া অন্যান্য সকল রুটে গাড়ি চলাচল বন্ধ থাকবে তবে ওই দুই রুটের সংশ্লিষ্ট সকলকে নিন্মোক্ত রুটে যাতায়াত করার জন্য বলা হয়েছে।
রুট নং -০১: ক্যাম্পাস থেকে ছেড়ে জিরো পয়েন্ট-সোনাডাঙ্গা-শিববাড়ি-জোড়াগেট-বয়রা-বৈকালী-নতুনরাস্তা-দৌলতপুর-ফুলবাড়ি হয়ে ক্যাম্পাস।
রুট নং -০২: থেকে ছেড়ে জিরো পয়েন্ট-সোনাডাঙ্গা-গল্লামারী-নিরালা-ময়লাপোতা-রয়েল-পিটিআই-টুটপাড়া-গ্লাক্সো মোড়-রুপসা হয়ে ক্যাম্পাস।
প্রতিক্ষণ/এডি/আবিদ
























