হরতাল সফল করায় আসল বিএনপির অভিনন্দন !

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

kamrul-hasan-nasimবিএনপি থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পদত্যাগের দাবিতে ‘আসল বিএনপি’র ডাকা হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

রবিবার বিকালে ‘আসল বিএনপি’র ‘সংকটকালীন’ সদস্য আবদুল মান্নানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

বৃহস্পতিবার খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপি থেকে পদত্যাগের দাবিতে দুপুর ১২টা থেকে বেলা ৩টা ১৭ মিনিট পর্যন্ত এ হরতাল ঘোষণা করেছিল ‘আসল বিএনপি’র মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী জাতীয় প্রেস ক্লাব চত্বরে জোহরের নামাজ আদায় করা হয়। মোনাজাতে দেশের শান্তি কামনা ও খালেদা জিয়া ও তারেক রহমান বিএনপিতে অবৈধ বলে দল থেকে তাদের অব্যাহতির জন্য প্রার্থনা করা হয়।

এছাড়া প্রতীকী পিকেটিং করে খালেদা জিয়া ও তারেক রহমানের কুশপুতুল চেয়ারে বসিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্যে বিএনপির ‘আসল মুখপাত্র’ কামরুল হাসান নাসিম বলেন, আজ প্রমাণ হয়ে গেল কে আসল আর কে নকল! কারণ অবৈধ খালেদা ও তারেকের নেতৃত্বেও ম্যারাথন হরতাল চলছে। কিন্তু কেউ তাদের রাজপথে নেই। তারা আছেন রাতে পেট্রোলবোমা মারার জন্য।

তিনি বলেন, ৬ মাস পর যে কেন্দ্রীয় কাউন্সিল হবে সেই কাউন্সিলে খালেদা ও তারেককে বাদ দিয়ে দলের নেতৃত্ব থাকবে এই আসল বিএনপি।

নাসিম বলেন, খুব তাড়াতাড়ি নতুন কর্মসূচী ঘোষণা করা হবে। আমরা ভুল পথে চলতে থাকা বেগম জিয়াকে শিক্ষা দিতে পেরেছি। সবাইকেই এই অপশক্তির ধারক খালেদার পতনে আরও বেশী সোচ্চার হতে হবে। আসল বিএনপির সঙ্গেই সংলাপ করে উত্তরণের পথ খুঁজতে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগকে।

কর্মসূচী সঞ্চালনা করেন দলের ‘সংকটকালীন’ সদস্য আয়শা আক্তার।

প্রতিক্ষণ /এডি/বকুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G