হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ১:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nasimজাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নাসিম বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন যেমন প্রধানমন্ত্রীর অধীনে অবাধ ও সুষ্ঠু হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও তেমনি প্রধানমন্ত্রীর অধীনেই হবে।’

তিনি বলেন, ‘বিএনপিও তো বলেছিল, সিটি করপোরেশন নির্বাচনে নীরব ভোট বিপ্লব ঘটাবে। কোথায়? তারা তো পারল না।

তারা সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাবে বুঝতে পেরেই নির্বাচন বর্জন করেছে বলেও জানান নাসিম।

প্রতিক্ষণ/এডি/রিয়াদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G