হিন্দিতে শাকিবের বাংলা ছবি

প্রকাশঃ মার্চ ৮, ২০১৭ সময়ঃ ১০:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

শাকিব খান ও কলকাতার স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে পরিচালক এফ.আই.মানিক ২০০৯ সালে নির্মাণ করেন ‘সবার উপরে তুমি’ চলচ্চিত্র। যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটি ওপার বাংলায় মুক্তি পেয়েছিলো ‘আমার ভাই আমার বোন’ নামে। ছবিতে আরো অভিনয় করেন ভিক্টর ব্যানার্জী, উজ্জ্বল, সুচরিতা, মিশা সওদাগর।

মুক্তির পর দুই বাংলাতেই ছবিটি আশানুরূপ ব্যবসা করতে না পারলেও সাত বছর আবারোও আলোচনায় এসেছে ছবিটি। সম্প্রতি কলকাতার স্থানীয় অ্যাঞ্জেল ভিডিও এই ছবিটি হিন্দিতে ডাবিং করে ‘হ্যালো জিন্দেগি’ নাম দিয়ে প্রকাশ করেছে ইউটিউবে।

অনেকেই মনে করছেন,দুই বাংলার প্রযোজনায় ‌‌‘শিকারী’ ছবি দিয়ে কলকাতার দর্শকদের কাছে শাকিব খান তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে শাকিব খান অভিনীত ‘সবার উপরে তুমি’ ছবিটি এবার হিন্দিতে ডাবিং করা হয়েছে। একে, কলকাতায় শাকিবের জনপ্রিয়তার একটি রেশ হিসেবেও এই বিষয়টিকে দেখছেন কেউ কেউ।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G