১৯ খ্রীষ্টানকে মুক্তি দিলো আইএস

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

isউত্তর-পূর্ব সিরিয়ায় ১৯ আশারীয় খ্রীষ্টানকে মুক্তি দিয়েছে আইএস (ইসলামিক স্টেট)।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গত রবিবার এক আশারীয় কামান্ডারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

আশারীয় খ্রীষ্টানদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হাসাকেহ শহরের ভার্জিন মেরি চার্চে পৌঁছেছেন মুক্তিপ্রাপ্তরা।

মুক্তি পাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন নারী।

মুক্তি পাওয়া সবাইকে তাল ঘোরান গ্রাম থেকে অপহরণ করা হয়েছিল।

২৩ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ১২টি গ্রাম থেকে মোট ২২০ জনকে অপহরণ করে আইএস সদস্যরা। অপহৃতদের মধ্যে এই ১৯ জনও ছিলেন।

বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের বিনিময়ে ওই ১৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

আশারীয় হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানিয়েছে, শরীয়া আদালতের নির্দেশে জিজিয়া করের (মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের নিরাপত্তায় দেয় কর) বিনিময়ে ওই অপহৃতদের মুক্তি দেওয়া হয়। তবে অর্থের পরিমাণ সম্পর্কে কিছু বলেনি তারা।

অপহৃতরা ছাড়া পাওয়ায় বিশ্বের অন্যতম প্রাচীন খ্রীষ্টান সম্প্রদায়টির সদস্যদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। -বিবিসি

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G