১৯ বছর বয়সেই তিন বাড়ির মালিক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৭ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

kylie-jenner 1

১৯ বছর বয়সে আমাদের দেশে তরুণ তরুণীরা হয় কলেজ-বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে গাদাগাদি করে থাকে। অথবা পরিবারের সাথে থাকে, যেখানে বাবা মায়ের শাসনে তাদের প্রাণ ওষ্ঠাগত হবার যোগাড়। কিন্তু এই বয়সেই কাইলি জেনার নিজের টাকায় তিন তিনটি বাড়ির মালিক।

‘কিপিং আপ উইথ কারাদারশিয়ান’- টিভি সিরিজের এই তারকার তিনটি বাড়ির মধ্যে দুটিই লস এঞ্জেলেসে। হিডেন হিলসের চার বেডরুম, চার বাথরুমের তৃতীয় বাড়িটি  তাঁর বর্ধিষ্ণু মেক-আপ ব্যবসার অফিস হিসেবেও কাজে লাগাতে পারেন বলে বিনোদন ওয়েবসাইটগুলোর ধারণা। বাড়িটির দাম পড়েছে ৪৫ লাখ মার্কিন ডলার।

হিডেন হিলসে তাঁর ৬০ লাখ ডলার মূল্যের আরেকটি বাড়ি আছে। ওটাতেই তিনি বেশি সময় কাটান। জেনিফার লোপেজ, মাইলি সাইরাস, জেসিকা সিম্পসনের মত তারকারাও এই এলাকায় বসবাস করেন। তাঁর ২০ বছর বয়সী বোন সুপারমডেল কিন্ডেল জেনারও হলিউড হিলে ৬৫ লাখ মার্কিন ডলার খরচ করে একটি বাড়ি কিনেছেন।

 

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G