২০ গুণ আবেদন জমা, বিএসআরএম’র আইপিওতে

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

BSRM_sm_799061038সম্প্রতি শেয়ারবাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমোদন পাওয়া বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসএমআর) কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২০ গুণ আবেদন জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানি আইপিওতে মোট ৬১ কোটি ২৫ লাখ টাকার বিপরীতে এক হাজার ২৩২ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা মোট আবেদনের তুলনায় ২০ দশমিক ১২ গুণ।

এরমধ্যে সাধারণ বিনিয়োগকারীরা ৮৬১ কোটি ৫০ লাখ ৫ হাজার টাকা, ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৯১ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা, প্রবাসী বাংলাদেশিরা ৫৮ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা এবং মিউচুয়ালফান্ড ২২০কোটি ৩৭ লাখ ৫৪ হাজার টাকার আবেদন জমা দিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০১৩ শেষ হওয়া বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ০৬ টাকা এবং নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৯ টাকা।

কোম্পানিটিকে পুঁজিবাজারে এক কোটি ৭৫ লাখ শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। যার মধ্যে অভিহিত মূল্য ১০ টাকা এবং প্রিমিয়াম ২৫ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে অনগোয়িং এক্সপানশন/বিএমআরই, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করা হবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

প্রতিক্ষণ/এডি/হাসান

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G