২০ দলের বর্ধিত হরতাল চলছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১০:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষন ডটকম

hartalসারাদেশে ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলছে। ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও নতুন ঘোষণায় তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।

২০ দলের পক্ষে মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ হরতালের সময় বাড়ানোর বিষয়টি গণমাধ্যমকে জানান।

নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে নেতাকর্মীকে হত্যা, গুলি করে আহত, গণগ্রেফতার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াকে অভুক্ত রেখে হত্যার ষড়যন্ত্র, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া বিএনপি ও ২০ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতা ও সব রাজবন্দীর মুক্তির দাবীতে ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচির পাশাপাশি এই হরতাল ডাকা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি।রাহাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G