২২ জানুয়ারি খালেদার কার্যালয় ঘেরাও

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

Press_Club_bg_banglanews24_149262774

 

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

২১ জানুয়ারির মধ্যে অবরোধ প্রত্যাহার না করলে ২২ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী এ কর্মসূচি ঘোষণা করেন।
হরতালের নামে বাসে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা মেরে শ্রমিক, যাত্রী হত্যাকারীদের গ্রেফতার ও আইন করে হরতাল বন্ধ করার দাবিতে সংগঠনটি এ মানববন্ধন আয়োজন করে। এতে ঢাকা সংগঠনের সভাপতি ওয়াহেদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, আয়োজক সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

২১ জানুয়ারির মধ্যে রাজনীতির নামে হরতাল-অবরোধ দিয়ে জ্বালাও-পোড়াও সহিংসতা বন্ধ না করলে ২২ জানুয়ারি সকাল ১০টায় গুলশানে সমাবেশ করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করা হবে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/সুজনা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G