২৪ মার্চ তসরিফা ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৭:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ipoপ্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আবেদন শুরু হবে আগামী ২৪ মার্চ মঙ্গলবার। এই আবেদন চলবে ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ রয়েছে ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করবে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। নেট এসেট ভ্যালু(এনএভি) হয়েছে ৩৪  টাকা ৪১ পয়সা ।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসএই সুত্রে এ তথ্য জানা যায়।

প্রতিক্ষণ/এডি/হাসিব

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G