৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে হাইকোর্ট

প্রকাশঃ জুলাই ২৪, ২০২১ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে।

শুক্রবার (২৩ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের সময় অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্তে একটি করে মোট তিনটি বেঞ্চে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব জরুরি বিষয়ে শুনানি করবেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন।

সভায় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের টিকাগ্রহণ সম্পন্ন করতেও সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G